বিঃ দ্রঃ এডভার্টাইজে ক্লিক দিয়ে আয়(PTC) করার কথা বলছি না, একদম নিশ্চিন্ত থাকুন।
Click On me.
কাজ দিবে কে? আমাকে কেন দিবে?
উপরে ফেইসবুকের যেই উদাহরণ দিলাম, এখন সেটাকে উদাহরণ না ভেবে মনে করুন, আমি সত্যিই ফেইসবুকে গ্রুপ কিনতে চাই। এখন আমি হয়ত কয়েকটা গ্রুপ চয়েস করলাম, তাদের ক্রিয়েটরকে মেইল করলাম। সবাই কী গ্রুপ বিক্রী করতে রাজী হবে?
বা, আপনি ৫০০০ টাকা চাইলেন; অন্য কেউ হয়ত ৩০০০ টাকাতেই দিয়ে দিত। আমি কী করে জানব?
অর্থাৎ আমাদের প্রয়োজন এমন একটা সাইট যেখানে, আমি কী কাজ করাতে চাই সেটা নোটিশ বোর্ডে দিয়ে রাখব। সাইটটা ক্যাটেগরি অনুযায়ী সাজাবে।
আপনি সেই সাইটের সদস্য হলে আগেই চয়েজ করে রাখবেন আপনার পছনের ২০টি ক্যাটেগরি। এখন আপনার ক্যাটেগরিতে কোন নতুন জব আসলেই আপনি চেক করে দেখতে পারেন যে আপনি পারবেন কী না!
যারা যারা পারবে, তারা সবাই বলবে যে, এত টাকার বিনিময়ে কাজ করবে। যাকে আমার বেশি যোগ্য মনে হচ্ছে, আমি তাকেই কাজটা দিব।
সবার জন্যেই অনেক সহজ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হল, “কাজ এখনও দেয়াই আছে। আপনাকে শুধু নোটিশবোর্ডের সামনে দাঁড়াতে হবে।”
এমন বেশ কয়েকটি খুব বিখ্যাত আর বিশ্বস্ত সাইট আছে, যারা কাজগুলো অর্গানাইজ করে।
তাদের লাভ? আপনার ইনকাম থেকে বা যারা কাজ দিচ্ছে তাদের থেকে অল্প কিছু পরিমাণ তারা রেখে দেয়। ৩০ Dollar এ ১ Dollar বা তার চেয়েও কম।
আমি কী পারব?
সব কাজই যে কঠিন কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হয়, তা কিন্তু না। অনেক সহজ সহজ কাজও আছে। অনেকেই আছে যাদের এসব সহজ কাজের সময় নেই, তাই তারা আপনাকে অফার করবে। যেমন, একটা বই পড়ে তার রিভিউ করতে হবে। অথবা, তার সাইট নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখে দিতে হবে, সেগুলা অন্যান্য সাইটে যেয়ে কমেন্ট হিসেবে দিয়ে আসতে হবে। হতে পারে, আপনি একটা সাইটের জন্য ব্যানার ডিজাইন করে দিলেন। অথবা হতে পারে আপনি তার জন্য ট্রান্সলেশন করে দিলেন। এত এত কাজের মাঝে কিছু না কিছু আপনি পারবেনই। হয়ত দেখবেন, আপনার আন্ডারগ্রাডের সাবজেক্টের সাথেই জড়িত কাজ সামনে পেয়ে গেলেন।
ঢুঁ মেরে দেখতে দোষ কী? তাই না !
এখন তাহলে আমার ভূমিকা কী???? !!!!
এতক্ষণে পুরো ব্যাপারটার একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছেন – যে সবচেয়ে কম টাকায় কাজ করবে, সবচেয়ে কম দিনে ডেলিভারি দিবে, কাজটা তাকেই দেয়া হয়।
এবার, একটা মনের মত কাজ পেলেন আপনি। ধরি, C দিয়ে একটা কাজ করবেন। অথবা, একটা বই এর রিভিউ লিখে দিবেন। এখন এর জন্য Dollar চাইবেন আপনি? ইচ্ছামত বেশি চাইতে পারবেন না। কারণ, তাহলে কাজটাই পাবেন না। কম চাইলেও হয়ত পরে আপনার কষ্ট হবে, পোষাবে না।
তখন আমার কিছু পরামর্শ আপনার হয়ত কাজে লাগবে।
এখন ধরা যাক, একটা কাজ করার জন্য আপনি বিড করলেন ৪০ Dollar এ। এমনও লোক পাবেন যে বিড করবে এই কাজটা সে ১৫ Dollar এ করে দিতে রাজি। কিন্তু ৩৯ Dollar হলেও আপনার কাজটি করে পোষায় না। তাহলে?
তখন আমার কিছু পরামর্শ আপনার হয়ত কাজে লাগবে।
আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, স্ক্রিনশট দিয়ে দিয়ে। যে কীভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে যারা জব দেয় তাদের পার্সোনাল ম্যাসেজ কী করে পাঠাতে হয়, সব কিছু। যত জায়গা থেকে যত ইন্টারেস্টিং টপিক পাব, যত দারুণ জিনিস জানব, আমি সবই এখানে নিয়ে জড়ো করব।
আমি প্রথম ৬ মাসে ইন্টারনেট থেকে ইনকাম করেছি, ৫ Dollar।
গতকালকের কথা বলি, সারাদিনে আয় করেছি ৫৭ Dollar ।
(এমন না যে প্রতিদিন পাই। এসব নিয়ে খুব বেশি কিছু শেয়ার করতে চাচ্ছি না।)
এটা কোন চক্রবৃদ্ধি সিস্টেম না। আপনি প্রথমেই ১৭ Dollar আয় করতে পারেন, যদি আপনি ইন্টারনেটে আয়ের পুরো ব্যাপারটা ভাল মত বুঝতে পারেন। আমি এখনও আগের এডভার্টাইজে ক্লিক করার যুগে অথবা চরম দীর্ঘ এডসেন্সের যুগেই হয়ত পড়ে থাকতাম; যদি না
আমার অস্ট্রেলিয়া প্রবাসী কাজিন তুহিন ভাই, আমাকে প্রথম আর্টিকেলের ব্যাপারটা বুঝাত (আমি কৃতজ্ঞ উনার কাছে)। ইন্টারনেটে বড় কিছু করতে পারার বিশ্বাস প্রথমে উনার কাছ থেকে আমার মাথায় আসে।
এরপর উনার দেয়া কাজ শেষ হয়ে যায় আর আমিও সরাসরি মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে উঠি।
এখন আমি আপনাকে এটুকু বলতে পারি, যখন কোন কাজ দেয়া হয়, আমি লোয়েস্ট বিড করি না।
আমার চেয়ে কম বিড করে এমন অনেকেই আছেন। তাও আমি কাজ পাই। কেন? - এক কথায় কোন উত্তর নেই। স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যার চেষ্টা করব পরের পোস্টেই।
মানুষ যেখানে "কাজ করব" হিসেবে রেজিস্ট্রেশন করে, আমি সেখানে "কাজ করাবো" হিসেবে রেজিস্ট্রেশন করি। এতে আমি দেখতে পারি, যারা কাজ দিচ্ছে, তারা সাধারণ ব্যাক্তিদের সম্পর্কে কী কী দেখতে পারে। সাধারণ মেম্বারদের কোন কোন দিকটা বেশি চোখে পড়ে তাদের। আমি সব নোট করে রাখি। পরবর্তীতে, আমি যখন আবার রেজিস্ট্রেশন করি "কাজ করব" ভিত্তিতে, তখন আমার প্রোফাইলটা আগের নোট করে রাখা পয়েন্টের ভিত্তিতে সাজাই।
এভাবে আমি অনেক সিস্টেম নিজে নিজে ডেভেলপ করেছি।
এগুলা সবই আমি পরিষ্কার করব। সবচেয়ে ভাল লাগছে, বাংলায় লিখলে বাইরের কেউ গাইডলাইনটা পাবে না-- এটা ভেবে।
সব কাজ আমি পাই না। কারণ অনেক কাজের বাজেট খুব কম থাকে, যা আমার পোষায় না। আমি বেশি দাম চাইলে, তারা দিতে পারে না। আর কাজ হাত ছাড়া হয়ে যায়।
কিন্তু আমি দেখেছি, হয়ত প্রথম দিকে এই একই বাজেটে আমি খুশি মনেই কাজটা নিতাম। তখন আমি ভাবলাম,যেগুলা আমার হাতছাড়া হয়, কোন না কোন বাংলাদেশির কাছেই কাজটা যাক।
আবার মাঝে মাঝে আমি প্রতিযোগীতায় হেরেও যাই। আমি চাই, আমি হারলেও যেন কোন বাংলাদেশির কাছেই হারি। আমি চাই, সব দেশ থেকে আমাদের দেশে Dollar আসুক। টাকার মান বেড়ে যাক।
আমি হেল্প করছি কেন?
হ্যা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এটার আসলে কোন উত্তর নেই। ব্যক্তিগত ভাবে আমার খুব বেশি লাভ আমি দেখছি না। যদি এমন হয়, সাইটটা খুব হিট করল, তাহলে হয়ত আলাদা ডোমেইনে সাইটটা নিয়ে কিছু হয়ত বিজ্ঞাপণ দিতেও পারি। কিন্তু সেটা অনেক পরের কথা। অন্তত, এটুকু বলতে পারি, এটা আমার কোন টার্গেট না।
আরেকটা ব্যাপারও খুবই স্বাভাবিক যে, আপনিই হয়ত এ সকল সাইটে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারেন। হতেই পারে। এটাও আমি বুঝি, কিন্তু আমি এসব নিয়ে চিন্তিত না। কারণ, আমার এক্সপিরিয়েন্স আর স্যাম্পল বেশি। তাই নতুন শুরু করে টেক্কা দেয়াটা কঠিন। আর আমি হেল্পে কোন কার্পণ্য করব না, সেটা আপনি নিজেই দেখবেন।
এরপরও যেহেতু ব্যাক্তিগত খুব বেশি লাভ নেই, তাই কমপ্লিট গাইড তৈরি করাটা একটু ধীর গতিতে এগুচ্ছে। ফ্রি থাকলেই, এটা নিয়ে বসছি।
বিদেশি Dollar দেশে আসবে, ভাবতেই আমার ভাল লাগে। বলিউড মুভি, চাইনিজ কমলা, শাহরুখের কনসার্ট, আরও একগাদা অপ্রয়োজনীয় জিনিসে দেশের টাকা বাইরে চলে যায়। টাকা দিয়ে Dollar কিনতে হয়, সেটা দিয়ে বাণিজ্য। এর চেয়ে কিছু করে যদি বাইরের Dollar তাও দেশে ঢুকে, ভাবতে ভালই লাগে।
এখানে কমেন্ট করে যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের রিসপন্স আমার অণুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি যতটুকু পারি জেনে উত্তর দেয়ার চেষ্টা করব।
আপনাদের কমেন্ট আমার জন্য প্রেরণা।
কমপ্লিট গাইডের জন্য এখানে দেখুন। এখানে সবগুলো স্টেপ স্ক্রিনশট সহ দেয়া আছে। ফ্রিল্যান্সার বাংলা গাইড।

3 comments:
darun....................darun...............................darun...............
excellent bhaiya.ami apner onek onek help chai
Thank you nice Guideline
Post a Comment