twitter
    Find out what I'm doing, Follow Me :)

Freelancer এ কাজ করে কীভাবে? গাইডের শুরু এখানে


বিঃ দ্রঃ এডভার্টাইজে ক্লিক দিয়ে আয়(PTC) করার কথা বলছি না, একদম নিশ্চিন্ত থাকুন।





Click On me.

Freelance Jobs


Freelancer -- এখানে আমরা রেজিস্ট্রেশন করব প্রথমে। কিন্তু এখনি করবেন না। এর পরের পোস্টটাতেই খুঁটিনাটি অনেক কিছু স্ক্রিনশট সহ দেয়া। সেটা দেখে দেখে রেজিস্ট্রেশন করুন(একই আইপি থেকে দুটো একাউন্ট খুলেছি খুব ঝঁকি নিয়ে, শুধু আপনাদের স্ক্রিনশট দেয়ার জন্য। লিংকটা আমার রেফারেল এ করা। আসা করি এতে আপনাদের কারও আপত্তি নেই। আমি এত কষ্ট করে এত কিছু লিখছি, লিখব; আশা করি আমার রেফারেলে আপনাদের কোন সমস্যা নেই।)।

বলা যায় একটা অসাধারণ সাইট। এখানে বিভিন্ন ধরণের ক্যাটাগরি দেয়া আছে। সম্প্রতি এরা কাজের ক্যাটাগরি বেশি বাড়িয়েছে। এই সাইট টা হতে পারে আউটসোর্সিং শুরু করার জন্য আদর্শ।

আপনাকে যে গাইডলাইন দেয়া হবে, এটা শুরু হচ্ছে এই সাইট থেকে।

প্রথমে জেনে নিন এটা ঠিক কীভাবে কাজ করে।

এখানে আপনি রেজিস্ট্রেশন করার পর যেই পেইজটা আসবে, সেখানে আপনাকে আপনার পছন্দের ক্যাটাগরি চয়েস করতে হবে (এটা নিয়ে আরও কথা আছে। সময়ে বলা হবে)।
এরপর দেখবেন ঐ সব ক্যাটাগরিতে অনেক লোক এসে জব দিয়ে গেছে। আপনাকে এসব জবের যেটা ভাল্লাগে সেটায় বিড করতে হবে।
বিড এ ক্লিক দেবার পরে আপনি কত Dollar চান আর কত সময়ে করে দিতে পারবেন, সেটা উল্লেখ করতে হয়।
দেখবেন আরও অনেক মানুষ বিড করেছে।

যে কাজ দিল, তার যাকে ভাল লাগে সে তাকেই প্রজেক্টটা এওয়ার্ড দিবে। মানে, তাকেই কাজটা করতে দিল। প্রজেক্ট এওয়ার্ড দেবার পরে আর কেউ নতুন করে ওখানে বিড করতে পারবেনা।
সাইটের ভিতরেই ম্যাসেজ আদান প্রদানের সিস্টেম আছে। প্রোফাইলে নটিফিকেশন আসবে যে কাজটা আপনি পেয়েছে। ম্যাসেজের মাধ্যমে প্রজেক্টের মালিক আপনার কাজ বুঝিয়ে দিবে।
কাজ শেষে আপনি তাকে এটাচ করে পাঠাবেন পার্সোনাম ম্যাসেজে।
তার ভাল্লাগলো, আপনি Dollar পেয়ে গেলেন।
আপনার কাজের উপর সে আপনাকে রেটিং ও দিতে পারে। এতে পরবর্তিতে অন্যরা বুঝবে যে আপনার উপর প্রজেক্ট অউনার রা সন্তুষ্ট। ওখানে অনেক ধরণের বিষয়ে এক্সাম দেবারও সিস্টেম আছে। ৫ Dollar দিয়ে কেনা লাগে। পাস করলে সেটা আপনার প্রোফাইলে দেখাবে। তাহলে সেই বিষয়ের কাজে অন্যদের থেকে আপনি বেশি দাম পাবেন।

প্রতি ৩০ Dollar এ ১ Dollar কেটে রাখে Freelancer অর্থাৎ, ৩০ Dollar না হলে Dollar উঠাতেও পারবেন না। তবে, ভয়ের কোন কারণ নেই। আমি নিজে উঠিয়েছি। একদম সেইফ। আর সারা পৃথিবীর সমস্ত আউটসোর্সারের অন্যতম প্রথম চয়েজ থাকে Freelancerএখন আরেকটা ব্যাপারে প্রশ্ন আসে। আপনি কাজ করলেন, কিন্তু পরে ঐ ব্যাটা টাকা না দিলে? তখন কী করা?
তেমন কোন ভয় নেই। সাধারণত Milestone আগে থেকে দেয়া থাকে। মানে, কাজটা আপনি নেয়ার পরে Freelancer কে আগে থেকেই প্রজেক্ট ওউনার Dollar দিয়ে রাখে। আপনার কাজ শেষে আপনি সাথে সাথে সেটা পেয়ে যাবেন। এই Milestone করলে সেটা আপনার প্রোফাইলে দেখাবে। বিডের সময় বলে দেয়া যায় যে, আপনি কত % অগ্রিম চান। সাধারণত ছোট খাট কাজে এত কিছু ঝামেলা লাগে না। তবে, বেশি Dollar এর কাজ হলে, Milestone ছাড়া না করাই উত্তম। এমন যদি হয় যে এই অউনার আগে কাউকে Dollar নিয়ে ঝামেলা করছে, তাহলে তারও নেগেটিভ রেটিং থাকে। সেটা আপনি দেখলেই বুঝবেন।

আরেকটা জিনিস, এখানে পার্সোনাল ম্যাসেজে কোন ব্যক্তিগত তথ্য দেয়া যায় না। কারণ তাহলে আপনি আলাদাভাবে টাকা আদান প্রদান করতে পারেন। এতে Freelancer কোন কমিশন পাবে না(তবে এটা নিয়েও অনেক কথা আছে। সময়ে বলা হবে)।

সব মিলিয়ে এই হল Freelancer আরেকটা প্রশ্ন হতে পারে যে, Dollar উঠিয়ে বাংলাদেশে আনবেন কী করে? কোন ভয় নেই। ৩০ Dollar আগে আপনার জমুক, এর মাঝেই আমি বাংলাদেশে সেটা কীভাবে আনা যায়, তার উপর লিখে ফেলব।

এটা কিন্তু জেনারেল ভিউ। যদিও এখানেই সব বলা আছে, তবে আমি আপনাদের এখানে সবার কম্পিটিশনে টিকে থাকতে আরও কিছু ট্রিকস শিখাব। আরও অনেক বিস্তারিত বলব। বিডে কী লিখবেন না লিখবেন, সেগুলার ফরম্যাট দিয়ে দিব। পরবর্তি পোস্ট গুলো দেখতে থাকুন।

কোন প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করুন।
আপনাদের কমেন্ট/ যে কোন ধরণের জিজ্ঞাসা/ পরামর্শ আমাকে উৎসাহ দেয়। Follow বাটনে ক্লিক করে অথবা ইমেইল সাবস্ক্রিপশন করে আপনি আমার নতুন পোস্টে নজর রাখতে পারেন।

পরবর্তি পোস্টঃ Freelancer Registration

5 comments:

Anonymous said...

This guideline is very useful.
Can you give us guideline about oDesk ?

Rizvan Hasan said...

thank you very much for commenting.
Ok,I'll try to make a guideline for Odesk. Give me 1 week.

Good luck.

Anonymous said...

bhai, mohammadpur ar asa pasa web design shikhar kono institute ar nam bolben ki?

Rizvan Hasan said...

ami RIZVANHASAN.

Google mama bodhoy shobari kasakasiy thake.
ar youtube chachao to ase.
ami web design ei dui relative theke shikhesi, shikhe jachsi.
apni ekbar cheshta korte paren.

wordpress die web design shikhe felen.

Anonymous said...

Vai ame net use korche matro koekdin.freelancer e kaj korte chai bt ame IT beshoe kichue jani na..amar pokhkhe ki possible hobe..?Jodi hoy tobe start korbo kon dhoroner kaj dea r kemon kore.?Bistarito janale khushi hobo..

Post a Comment