twitter
    Find out what I'm doing, Follow Me :)

বাংলাদেশীদের জন্য সহজ করে বাংলায় আউটসোর্সিং গাইড


বিঃ দ্রঃ এডভার্টাইজে ক্লিক দিয়ে আয়(PTC) করার কথা বলছি না, একদম নিশ্চিন্ত থাকুন।



Click On me.

আউটসোর্সিং কী?
ইন্টারনেটে আয় করাকেই আউটসোর্সিং বলা যায়। আরও স্পেসিফিক করে বলতে গেলে, বাইরের দেশের কারও থেকে কোন কাজ করে আয় করাকেই আউটসোর্সিং বলে। আপনি হয়ত আগেই শুনে থাকবেন, এই কয়েকদিন আগে আমিও পেপারে পড়লাম, পৃথিবীতে আউটসোর্সিং এ বাংলাদেশ প্রথম ৩০ টি দেশের মাঝে আছে।

বিজ্ঞাপণে ক্লিক করে অনেক ধোঁকা খেয়েছেন?
না রে ভাই, এটা সেরকম কোন সাইট না। আমি জানি এমন হাজার হাজার ভুয়া সাইট আছে, যারা দাবী করে আপনি তাদের বিজ্ঞাপণ বা এড দেখে দিলে, বিনিময়ে তারা আপনাকে Dollar দিবে। ৯৯% ক্ষেত্রেই এগুলা ভুয়া। যেগুলা Dollar দেয় বলে শোনা যায়, এত কম দেয় যে পোষায় না।

আপনি ত বিলবোর্ডে, রাস্তা ঘাটে, টেলিভিশন রেডিও তে কত এড দেখেন। আপনি কী টাকা পান? যারা এড দেয়, তারা পায়। যারা দেখে, তারা পায় না। এই স্বাভাবিক ব্যাপারটা না বুঝে অনেকেই এসব স্ক্যাম পিটিসি সাইটে ঝাপিয়ে পড়েন। শ্রম দেন। পরে লাভের বেলায় শূণ্য।

এরপরেও কিছু কিছু টেকনিকাল ব্যাপার আছে, এড দেখেও Dollar পাওয়া যায়। কিন্তু খুবই সামান্য। ওগুলা ব্যাখ্যায় আমি যাব না।
আপনি এসব ভুয়া সাইট থেকে দূরে থাকবেন। এরা বলে ৫ Dollar হলেই নাকি টাকা উঠাতে দিবে। বাস্তবে ৫ Dollar হলে দেখায় আপনার একাউন্ট নাই, অথবা ক্যান্সেল। আমি এমনও সাইট দেখেছি, তারা দাবী করে, তাদের সাইটে রেজিস্ট্রেশন করে একটা এড দেখার বিনিময়ে তারা ২0 Dollar করে দিবে। আর, দেখেছি মানুষ এগুলা নিয়ে বসেও থাকে। এরা ২৫০০ Dollar হলে উঠাতে দেয়। যা কেউ কখনও পারে নি।
আমি নিজেও প্রথম দিকে এগুলায় বেশ ধরা খেয়েছি। আমি লেটেস্ট রিডবাড খুঁচাতাম। অনেকেই শুনেছি ৫০ Dollar হবার পর টাকা উঠিয়েছে। পরে বিভিন্ন ফোরামে দেখলাম, ৩০ Dollar হবার পরে ওরা আর কোন বিজ্ঞাপণ দেয় না। কারও ৫০ Dollar ও জমে না। এই হল অবস্থা।

আসলে আউটসোর্সিং সম্পর্কে সাধারণ মানুষ একটু কমই ঘাঁটাঘাঁটি করেন। মনে করেন, যেহেতু তারা কম্পিউটার রিলেটেড কোন সাবজেক্টে পড়ছেন না, তাই তাদের জন্য কোন কাজ নেই।যারা কম্পিউটার রিলেটেড সাবজেক্টে পড়েন, তারাও চিন্তায় থাকেন যে হয়ত পুরো বিশ্বব্যাপী কম্পিটিশনে এখনই দাঁড়াতে পারবেন না। হয়ত আরও সময় নিয়ে সামনে এই রাস্তায় আসবেন।
ফলাফল যেটা হয়, উনারা জানতেই পারেন না যে কোন বিষয়ে কাজ বেশি, কিংবা কাজগুলো আসলে কেমন!
তখন, ইন্টারনেটে বিভিন্ন চটকদার বিজ্ঞাপণে উনারা ধাঁধায় পড়ে যান। 


ইন্টারনেটে আয় কি আসলেই সম্ভব?
এই প্রশ্নের উত্তরটাও প্রশ্ন দিয়েই দিচ্ছি। ইন্টারনেটে আয় সম্ভব না হলে দুনিয়ার এত মানুষ ইন্টারনেটে কী করছে? টেলিভিশন, রেডিও থেকে কত মানুষ আয় করছে না !! অভিনেতা, মডেল, পরিচালক, বিজ্ঞাপণ এজেন্সী এমনকি শুটিং এর লাইটম্যান পর্যন্ত সবাই কিন্তু টেলিভিশন থেকে আয় করছে।
কিন্তু আপনি করছেন কী? শুধুই বসে বসে সন্দেহ করলে কী আদৌ পারবেন?
কোথায় টেলিভিশন আর কোথায় শুটিং এর লাইটম্যান একই মাধ্যমে যারা যারা জড়িত, তাদের মাঝে আয়ের কত ভ্যারিয়েশন !!

ঠিক একই ভাবে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, কম্পিউটারে সময় দেই আমরা সবাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। ফেইসবুকের কথাই ধরেন। গতকালকেও আপনাকে চিনতাম না, আজ এর মাধ্যমে হয়ত আপনার সাথে বেশ খাতির হয়ে গেল।

একই ভাবে শুধু ফেইসবুক কেন, অন্য যে কোন সোসাইটিতে আমরা যেতে পারি। আর, ইন্টারনেটে মোটামুটি সব কোণা থেকে কোন না কোন কাজ পাওয়া যায়। ভাবছেন, কী ধরবণের কাজ? কাজ দিবে কে? আমাকে কেন দিবে? আমি কী পারব?


আচ্ছা, একটা একটা করে বুঝাই। দেখা যাক।


কী ধরণের কাজ?
কাজের ধরণের ত শেষ নেই ! অনেক ধরণের কাজ হতে পারে। আমি ক্যাটেগরিগুলো বলার আগে, পরিচতি বিষয় থেকে কিছু ধারণা দেই।
আবারও ধরে নিলাম, আপনি সারাদিন ফেইসবুকে সময় দেন। এখন এখানে থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। ধরা যাক, আপনার একটা গ্রুপ আছে যার সদস্য ৫,০০০ জন। এখন আমি ঠিক করলাম আমার এই ওয়েবসাইটটার কথা এক ঝটকায় অনেক মানুষের কাছে পৌঁছে দিব। এখানে নতুন নতুন যা যা লিখব, তার খবরও পৌঁছে দিব।
আপনার গ্রুপে আমিও একজন সদস্য। আপনার এত বড় গ্রুপ দেখে আমার ,মাথায় একটা প্ল্যান আসল। আমি আপনার কাছ থেকে আপনার গ্রুপটা কেনার চেষ্টা করতে পারি। তাহলে গ্রুপে ম্যাসেজ টু অল মেম্বার এর মাধ্যমে সবাইকে আমার সাইটের কথা জানাতে পারব। নিয়মিত আপডেট দিতে পারব। কিন্তু সাধারণ মেম্বার হয়ে গ্রুপে ওয়ালে দিলে হয়ত অনেকেই পড়বে না। ধরা যাক, আপনি রাজী হলে আপনার থেকে গ্রুপটা ১০০০টাকায় কিনলাম। দেখলেন, ফেইসবুক থেকেও কিন্তু টাকা পাওয়া গেল। (উদাহরণ দিলাম। আবার ভেবে বসবেন না যে, কাজ সব এমনই। কাজের ক্যাটেগরি ১০০ এরও বেশি!)

অথবা, বাস্তবিক ক্ষেত্রেই আমি যদি আপনার সাথে চুক্তি করতে যাই, আমি বরং আপনাকে বলব আপনার গ্রুপ আপনারই থাক। আপনি আমার হয়ে সবাইকে ৫ টা ম্যাসেজ দিন। ধরা যাক, আপনার সাথে আমার চুক্তি হল ১০০ টাকার। তাহলে আমি এমন আরও ১০টা গ্রুপের সাথে চুক্তি করতে পারি। সবারই যদি ৫০০০ মেম্বার থাকে, তাহলে আমার টাকাটা আরও বেশি কাজে লাগল। আরও বেশি মানুষ আমার সাইট সম্পর্কে জানল।
লক্ষ্য করুন, একই কাজে কত ভ্যারিয়েশন। অর্থাৎ অনেক মানুষের অনেক কিছু দরকার হতে পারে, আপনার আছে এমন অনেক কিছু দিয়েই আপনি আয় করতে পারেন।
এখন যদি আপনি আরও কিছু যোগ্যতা রাখেন, তাহলে আপনি আরও কাজ পাবেন।
আমি খুব সহজ করে বেশ বড় পরিসরে কাজের কয়েকটা ক্যাটেগরি দিচ্ছি।
১) প্রোডাক্ট রিভিউ, মুভি রিভিউ, ওয়েবসাইট রিভিউ, নির্দিষ্ট সংখ্যক কমেন্ট করা, আর্টিকেল লেখা, ব্লগিং
২) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (পিসি বেইজড) > C, C++, JAVA, PC Security, Python, Game Design (আরও লাখ লাখ)
৩) কোডিং ল্যাঙ্গুয়েজ (নেট বেইজড) --> HTML, PHP, JAVA Script, .NET, AJAX, MySQL (আরও কোটি কোটি)
৪) স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, স্কুল বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান রিপোর্ট তৈরি করা, এগুলার বিভিন্ন টপিক নিয়ে বিশদ রিসার্চ, ট্রান্সলেশন্স
৫) ওয়েবসাইটের টুকিটাকি
৬) বিজ্ঞাপণ দেয়া, অন্যান্য



এভাবে প্রত্যেকের জন্যেই ইন্টারনেটে কাজ থাকে, এমনকি যে কম্পিউটারের তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা রাখেনা, তার জন্যেও বেশ অনেক কাজ থাকে।


কাজ দিবে কে? আমাকে কেন দিবে?
(এই পৃষ্ঠা আর বড় করলাম না। পরের অংশ দেখতে এখানে ক্লিক করুন।) 


7 comments:

JAMIL BIN HOSSAIN said...

খুব ভাল লেগেছে। উদাহরন গুলা জটিল হইছে।পিচ্চি বাচ্চারা ও এখন থেকে আউটসোসিং শুরু করবে। চালায় যান।শিখতে শুরু করলাম।

Rizvan Hasan said...

খুবই ধন্যবাদ সৈকত। মানুষের কমেন্ট পেলে প্রেরণা পাই।
আমি খুবই দ্রুত সব কাজ শেষ করব। আশা করি, কাল ভোরের আগেই সব লিখে শেষ হবে।

নিশাচর নাইম said...

onek valo lekha.Oneker ei kaje asbe...

Rizvan Hasan said...

comment er jonno thanx :]

Anonymous said...

I have read so many content about the blogger lovers except this
article is genuinely a good post, keep it up.
Feel free to visit my page :: teen porn

Anonymous said...

You actually make it appear so easy together with your presentation however I find this
matter to be really one thing which I believe I would
by no means understand. It kind of feels too complicated and very extensive for me.

I am taking a look forward on your next submit, I will attempt to
get the grasp of it!

My web site ... http://www.lesbiansororityhouse.com

Anonymous said...

Does your site have a contact page? I'm having problems locating it but, I'd like to shoot you an email.
I've got some creative ideas for your blog you might be interested in hearing. Either way, great blog and I look forward to seeing it grow over time.

Here is my webpage: www.porninvader.net

Post a Comment